বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব ১৭ খেলার দ্বিতীয় সেমিফাইনালে ট্রাইবেকারে ফতেপুর ইউপি একাদশ বিজয়ী হয়েছেন।
বুধবার (১৪জুন) বিকালে বিশ্বম্বর পুর সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বঙ্গবন্ধুর ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা উপজেলার সলুকাবাদ ইউনিয়ন একাদশ ও ফতেপুর ইউপি একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। তুমুল উত্তেজনার মধ্য দিয়ে খেলার নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা ছিল। পরবর্তীতে ট্রাইবেকারে ফতেপুর ইউপি বিজয়ী হয়। আজকের বিজয়ী দল ফতেপুর ইউপি একাদশ ও বাদাঘাট দক্ষিণ একাদশের মধ্যে আগামী ১৯ জুন সোমবার একই মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোঃ মাকসুদ চৌধুরী। আজকের খেলা পরিচালনা করেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ সোহাগ মিয়া ও ত্রুীড়া সংস্থার সদস্য মোঃ জাহাঙ্গীর আলম প্রমূখ। খেলায় বিপুল সংকট ক্রীড়া মুদি উপস্থিত ছিলেন।

