জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঈনুদ্দিন আলমগীর। মেডিকেল অফিসার ডা. শরিয়ত উল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ। বিশেষ অতিথির বক্তব্য দেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন মেডিকেল অফিসার ডা. নমিতা রায় চৌধুরী, স্বাস্থ্য পরিদর্শক মো. হাবিবুর রহমান, সিনিয়র সাংবাদিক অঞ্জন পুরকায়স্থ।
সভায় জানানো হয়- আগামী ১৮ জুন দিনব্যাপী ৬ থেকে ১১ মাস বয়সী ৩ হাজার শিশুকে নীল রংয়ের এ ক্যাপসুল, এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৬ হাজার শিশুকে লাল রংয়ের এ ক্যাপসুল খাওয়ানো হবে।
এদিকে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘মজবুত হলে পুষ্টিবিদ, স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা। অন্যান্যদের বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, প্রেসক্লাব সভাপতি মো. হাবিবুর রহমান।
- রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে অপরাজিতাদের মতবিনিময়
- বিশ্বম্ভরপুরে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিতে ফতেপুর ইউপি জয়ী

