রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে অপরাজিতাদের মতবিনিময়

স্টাফ রিপোর্টার
নারীর রাজনৈতিক ক্ষমতায়নে জেলার রাজনৈতিক দলের নেতাদের সাথে অপরাজিতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া’র সভাপতিত্বে ও মারজানা ইসলাম শিবনা’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রিপ ট্রাস্ট প্রকল্পের জেলা সমন্বয়কারী ইশতেহার হুসেন মৃদা। প্রকল্প বিষয়ক আলোচনা করেন সিলেট এডভোকেসি ও নেটওয়ার্কের সমন্বয়কারী সঞ্জিত কোমার। প্রকল্পের ধারনাপত্র পাঠ করেন সুনামগঞ্জ জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক জান্নাত মরিয়ম ও অপরাজিতা প্রতিমা রানী।
বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. শাহানা রব্বানী, সহ সভাপতি ও জেলা পরিষদের সদস্য ফৌজিয়ারা বেগম শাম্মি, জেলা আওয়ামী লীগের সাবেক সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, জেলা বিএনপির সহ সভাপতি রেজাউল ইসলাম, বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী, জামালগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিনা রানী তালুকদার, মহিলা দলের সাধারণ সম্পাদক রিপন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মনির উদ্দিন, বিএনপি নেতা সেলিম আহমেদ,
সৈয়দা ফারহানা ইমা, জান্নাত মরিয়ম, পারবিন আক্তার, আছিয়া বেগম, মাজেদা আক্তার, শান্তনা বেগম, রিমা আক্তার, হেনা আক্তার, শেফালী আক্তার, জাহানারা বেগম, তানজিনা বেগম, মাহমুদা বেগম, রওশনারা বেগম, প্রতিমা রানী দাস প্রমুখ।
মতবিনিময় সভায় রাজনৈতিক দলের নেতাদের কাছে নারীদের প্রতিনিধিত্ব শতকরা ৩৩ ভাগ নিশ্চিত করার দাবি জানানো হয়।