মধ্যনগর প্রতিনিধি
মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) কম্পিউটার ট্রেইনিং সেন্টারের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বংশীকুন্ডা বাজারে ফিতা কেটে কম্পিউটার ট্রেইনিং সেন্টারের উদ্বোধন করেন বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাসেল আহমদ।
এসময় অনান্যদের মাঝে উপস্থিত ছিলেন বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল আলম, বাসাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, নোয়াবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল আলম, কাকরহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান নাসিমুল গণী তালুকদার, বংশীকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুদ্দিন আহমেদ, সাতুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল মিয়া, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ও কম্পিউটার ট্রেইনিং সেন্টারে স্বত্বাধিকারী অমিত হাসান রাজু, কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি আল-আমিন সালমান, বংশীকুন্ডা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক এবিএম জুয়েল তালুকদার প্রমুখ।

