বিশ্বম্ভরপুরে বজ্রপাতের ক্ষয়ক্ষতি রোধে কর্মশালা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বজ্রপাতের ক্ষয়ক্ষতি রোধে বিশ্বম্ভরপুর উপজেলায় সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাক্তার আব্দুল্লাহেল মারুফ ফারুকী। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন।
বজ্রপাত থেকে বাঁচার উপায়ের উপর দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. ওমর ফারুক। বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার আব্দুস সালাম ছাকি, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমেদ মানিক, সলুকাবাদ ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী তপন। উপস্থিত ছিলেন বর্ণমালা কমিউনিকেশন লি. এর প্রতিনিধি কাজী সোহেল আহমেদ ও তপু মাহমুদ।
কর্মশালায় বক্তারা বজ্রপাত প্রতিরোধে করনীয় বিষয়ে সকল ইউনিয়ন পরিষদ, সকল বিদ্যালয় ও মসজিদ, মন্দিরে সচেতনতামূলক প্রচার-প্রচারণা চালানোর আহ্বান জানান।