বিশ্বম্ভরপুরে বিএনপির একাংশ অবাঞ্ছিত ঘোষণা করলো সংগঠনের উপজেলা আহবায়ককে

স্টাফ রিপোর্টার
উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ আগষ্ট বিশ্বম্ভরপুরে বিএনপি নেতা কর্মীদের উপর ‘অন্যায়ভাবে’ হামলার অভিযোগ এনে মঙ্গলবার প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করে দলের একাংশ। এই সমাবেশে উপজেলা পরিষদ চেয়ারম্যানের অপসারণ দাবি, অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।
পলাশ বাজারের মানববন্ধন শেষে মঞ্জু মিয়ার  
সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, ছালিম উদ্দিন, আহবায়ক কমিটির সদস্য সফিকুল ইসলাম, রইছ মিয়া, সেচ্ছাসেবক দল নেতা গোলাপ মিয়া, ইউপি যুবদল নেতা শফিকুল ইসলাম, যুবদল নেতা হারিছ মিয়া, জাকির মিয়া, আলমগীর, মুকলেছুর রহমান, সুহেল, কবির উদ্দিন প্রমুখ।
বক্তারা সন্ত্রাসী হামলার জন্য উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপি আহবায়ক পদ থেকে হারুনুর রশিদকে অব্যাহতির জন্য জোর দাবি জানিয়ে তাঁর বিচারের দাবি জানান।
একইদিন দুপুরে উপজেলা সদরে সাধারণ জনতার উদ্যোগে একই দাবিতে মানববন্ধনও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন আহত সাদ্দাম হোসেন, ছাত্রদল নেতা মোবাস্বির আলী, জুয়েল, রওশন আলী, আ. জাহির, হানিফ, হুমায়ুন, শিপলু, ফয়জুনুর, শাকিল, কয়েছ, আ. রহিম, আ. নুর, আজিজুল, জুনাইদ, শামছু, মকবুল, রিপন প্রমুখ।
এদিকে সোমবার সন্ধায় শক্তিয়ার খলা বাজারে বাদাঘাট (দ.) ইউপি বিএনপির উদ্যোগে উক্ত সন্ত্রাসী হামলার প্রতিবাদে এক সভা অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা আ. হাফিজের সভাপতিত্বে ও আবুল কালামের পরিচালনা সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা নুরুল ইসলাম, আ. শহিদ, সিদ্দিক মিয়া, ইমান হোসেন, আনজব আলী, বাবর আলী, জসিম উদ্দিন, আলকাছ মিয়া, শামছুজ্জামান, ফজলুল হক, সাদেম আলী প্রমুখ।
বক্তাগণ অভিযোগ করেন বলেন, ‘গত ২৭ আগষ্ট উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হারুনুর রশিদের নির্দেশে বিএনপির আহবায়ক কমিটির প্রথম সদস্য অ্যাড. আব্দুল হকসহ নেতাকর্মীদের উপর অন্যায় ভাবে হামলা হয়।’
মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যানকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। পাশাপাশি উপজেলা চেয়ারম্যান পদ থেকে ও বিএনপির আহবায়ক কমিটি থেকে হারুনুর রশিদকে অপসারণ করার জন্য জোর দাবি জানানো হয়।
উল্লেখ যে, গত ২৭ আগস্ট বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভাকে কেন্দ্র করে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষে ৫ নেতাকর্মী আহত হয়।