স্টাফ রিপোর্টার
বিশ্বম্ভরপুরে বিএনপির বিবদমান দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আদালেতে মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার বিশ্বম্ভরপুর উপজেলার ছাত্রদল নেতা আলমগীর বাদী হয়ে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক হারুন অর রশীদসহ ১১ জনের বিরুদ্ধে আমলগ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট বিশ্বম্ভরপুর আদালতে এ মামলা দায়ের করেন। মামলায় আসামী করা হয়েছে বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপি নেতা দিলনুর আহমদ, মিজানুর রহমান, খসরুজ্জামান শিমুল, জাহাঙ্গীর আলম, সুহাঙ্গীর আলম, মোহাম্মদ আলী, সাইদুল
ইসলাম, লিটন মিয়া, আ. রহমান ও খোকন ।
আদালত মামলাটি আমলে নিয়ে বিশ্বম্ভরপুর থানার ওসিকে এফআইআর গণ্যে আদেশ দেন এবং আগামী ১০ দিনের মধ্যে মামলার বিষয়ে আদালতকে অবহিত করার জন্য ওসিকে আদেশ দেন।
মামলার বাদীপক্ষে আইনজীবী হিসেবে শুনানীতে উপস্থিত ছিলেন অ্যাড. সৈয়দ শামছুল ইসলাম, অ্যাড. মো. আব্দুল হক, অ্যাড. মাসুক আলম, অ্যাড. শেরেনুর আলী, অ্যাড. মোশাহিদ আলী প্রমুখ।
উল্লেখ্য গত ২৭ আগষ্ট বিশ্বম্ভরপুর উপজেলা সদরে দলীয় কর্মসূচি পালনকালে দুপক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা অ্যাড. মো. আব্দুল হকসহ ৫জন আহত হয়। ওই সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার আদালতে মামলা দায়ের করেন অ্যাড. মো. আব্দুল হক গ্রুপের ছাত্রদল নেতা আলমগীর।
- বিশ্বম্ভরপুরে বিএনপির একাংশ অবাঞ্ছিত ঘোষণা করলো সংগঠনের উপজেলা আহবায়ককে
- ‘দি অপটিমিস্টস’র শিক্ষাবৃত্তি প্রদান


