বিশ্বম্ভরপুর প্রতিনিধি
‘আসুন আমরা প্রতিজ্ঞা করি, জীবন বাঁচাতে তামাক ছাড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা প্রশাসন প্রাঙ্গণ থেকে বিশ্ব তামাকমুক্ত দিবসের র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাক্তার আব্দুল্লাহ হেল মারুফ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর থানার ওসি সুরঞ্জিত তালুকদার, সলুকাবাদ ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী তপন, উপজেলা প.প. কর্মকর্তা মো. আব্দুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আফতাব উদ্দিন, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন প্রমুখ।


