বিশ্বম্ভরপুরে বৈকালিক স্বাস্থ্যসেবার উদ্বোধন

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে বৈকালিক স্বাস্থ্যসেবা (২য় পর্যায়) এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জুুম মিটিং এর মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভা কক্ষ থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক সরকারি হাসপাতালে ইনস্টিটিউশিনাল প্র্যাকটিসের উদ্বোধন করেন।
বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য ও প,প বিভাগ মিলনায়তনে প্রজেক্টরের মাধ্যমে বৈকালিক স্বাস্থ্যসেবার উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আব্দুস সালাম শাকি, ডা. তানভীর আহমদ, ডা. রমজানুল হক অপু, ডা. জাহিদুল ইসলাম, ডা. জায়েদুল ইসলাম, ডা. সাদিয়া আক্তার, ডা. নিশাত রায়হান অনন্যা, ডা. বাদল সূত্রধর, উপজেলা মৎস্য কর্মকর্তা কৌশিক সরকার, পলাশ ইউপি চেয়ারম্যান মো. সোহেল আহমেদ, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ, উপসহকারী মেডিকেল অফিসার রেজাউল করিম ও হুমায়ুুন ফারুক আলমগীর, এসএসএন নুরুল ওয়াদি প্রমুখ।