বিশ্বম্ভরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলায় ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভেজাল খাদ্যদ্রব্য তৈরীর দায়ে ২টি রেস্টুরেন্ট কে ১ হাজার করে জরিমান করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার নতুন পাড়ায় বাসন্তি রেস্টুরেন্ট ও প্রদীপ রেস্টুরেন্টকে এই জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা। সহযোগী হিসেবে ছিলেন, বিশ্বম্ভরপুর থানা পুলিশ ও উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর।