বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে নবনির্মিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মুক্তিযোদ্ধাদের নিকট হস্তান্তর না করায় ক্ষোভ প্রকাশ করেছেন বীর মুক্তিযোদ্ধারা।
শনিবার মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজিত বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা এই ক্ষোভ প্রকাশ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আপ্তাব উদ্দিন, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা শ্যামল বরণ আচার্য্য, বীর মুক্তিযোদ্ধা সুলেমান মিয়া, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মামুনুর রশিদ মামুন প্রমুখ।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণ বলেন, কয়েক মাস পূর্বে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের নিমার্ণ কাজ শেষ হয়। কিন্তু দুঃখের বিষয় অদ্যবধি ভবন উপজেলার মুক্তিযোদ্ধাদের নিকট হস্তান্তর করা হয়নি। এরইমধ্যে বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা মারা গেছেন, তারা নতুন ভবনটিতে বসে যেতে পারেননি। তাছাড়া মুক্তিযোদ্ধা অনেকেই বয়স্ক হয়েছে, কে কোন দিন মৃত্যুবরণ করেন তা বলা যায় না। তাই জরুরী ভিত্তিতে নব নির্মিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটি মুক্তিযোদ্ধাদের কাছে হস্তান্তর করার জন্য মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানাই।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা নিবার্হী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ বীর মুক্তিযোদ্ধাদের বক্তব্যের সাথে সহমত পোষণ করে বলেন, এ ব্যাপারে যত দ্রুত সম্ভব উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।
জানা যায়, ২ কোটি ২২ লক্ষ টাকা ব্যয় এলজিইডি’র বাস্তবায়নের ২০১৭ সালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের কাজ শুরু হয়।
- বিশ্বম্ভরপুরে যথাযোগ্য মর্যদায় মহান স্বাধীনতা দিবস পালিত
- চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আলোচনা সভা


