বিশ্বম্ভরপুরে রতারগাঁও কলেজে নবীনবরণ

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার রতারগাঁও উচ্চ বিদ্যালয়কে কলেজে উন্নীত করে একাদশ শ্রেণীর পাঠদানের উদ্বোধন ও নবীন বরন অনুষ্ঠিত হয়েছে। সোমবার রতারগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মুহসিন আহমদ ইয়াসিনের পরিচালনায় একাদশ শ্রেণীর পাঠ দান উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদ। পরে কলেজ মিলনায়তনে কলেজের উদ্বোধন ও নবীন বরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হারুনুর রশিদ। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শেখ ইজ্জত আলীর সভাপতিত্বে ও শিক্ষক হাবিবুর রহমানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মুহসিন আহমদ ইয়াসিন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সলুকাবাদ ইউপি চেয়ারম্যান রওশন আলী, প্রভাষক শামছুল ইসলাম, জহিরুল হক, আতাউর ছাত্তার জামিল, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মহরম আরী, মজিবুর রহমান, কামাল মিয়া, নজরুল ইসলাম, ইউপি সদস্য সেফিকুল ইসলাম, শিক্ষক মোহাম্মদ আব্দুল হালীম, একাদশ শ্রেনীর ছাত্র-ছাত্রীদের মধ্যে আলেয়া আক্তার, সুহেল রানা।
চলতি বছর শুধু মাত্র মানবিক শাখায় ৮২ জন ছাত্র-ছাত্রী ভর্তি হয়েছে। তাদেরকে নিয়ে রতারগাঁও উচ্চ বিদ্যালয়ের কলেজ শাখার যাত্রা শুরু হয়েছে।