‘উন্নয়নের অগ্রযাত্রায় পঠন দক্ষতার প্রসার’ স্লোগানকে সামনে রেখে এফআইভিডিবি এর রিড প্রকল্পের সহায়তায় বিশ্বম্ভরপুর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে রিড পড়া উৎসব পালিত হয়েছে। শুক্রবার বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে যার কারিগরি সহায়তায় ছিল সেভ দ্য চিলড্রেন এবং আর্থিক সহায়তায় প্রদান করে ইউএসএইড। এ পড়া উৎসব প্রতিযোগিতায় উপজেলার সরকারি ৪৫টি প্রাথমিক বিদ্যালয়ের ১ম, ২য় এবং ৩য় শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতি শ্রেণিতে ৩টি করে প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং সেখান থেকে প্রথম, দিত্বীয় এবং তৃতীয় পুরস্কারের পাশাপাশি অংশগ্রহনকারি সকল শিক্ষার্থীদের সান্তনা পুরুস্কার প্রদান করা হয়।
এ প্রতিযোগিতার লক্ষ ছিল শিক্ষার্থীদের পড়তে পারার দক্ষতা বৃদ্ধি করা ও বই পড়া সহ অন্যান্য বিষয়ে জানার আগ্রহ বৃদ্ধি করা।
উল্লেক্ষ্য উক্ত পড়া উৎসব প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ হারুনুর রশিদ, উপজেলা চেয়ারম্যান, বিশ্বম্ভরপুর, সুনামগঞ্জ এবং সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অনুকুল চন্দ্র দাশ। এছাড়াও উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম, সিনিয়র টেকনিক্যাল অফিসার, আরমান মাহমুদ ও নুরুন্নাহার বেগম, টেকনিক্যাল অফিসার ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন বিদ্যালয় থেকে আগত প্রধান শিক্ষক-শিক্ষীকা এবং অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠারেন সঞ্চালনায় ছিলেন অখিল চন্দ্র দাশ এবং হোসনেয়ারা বেগম। প্রধান অতিথি তার বক্তব্যে রিড এফআইভিডিবি কর্তৃক এমন মহতি উৎসব আয়োজনের জন্য ধন্যাবাদ জ্ঞাপন করেন এবং তার বক্তব্যে বলেন শিশুরা আজকের এই আয়োজরেন মাধ্যমে যা কিছু শিখতে পারলো তা ভবিষ্যতে কাজে লাগিয়ে দেশ এবং তাদের উন্নয়ন সাধিত করতে পারবে বলে আমি বিশ্বাস রাখি।
অনুষ্ঠানের সভাপতি তার বক্তব্যে উপস্থিত সকলের পক্ষ থেকে এফআইভিডিবি এর রিড প্রকল্পকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে আগামিতে আজকের এই শিক্ষা কাজে লাগিয়ে দেশ গড়ার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


