বিশ্বম্ভরপুরে লম্পট পিতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

সালেহ আহমদ, বিশ্বম্ভরপুর
মেয়েকে (১১) জোর পূর্বক ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত পিতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। বুধবার সকালে বিশ^ম্ভরপুর উপজেলা পরিষদের আইন শৃঙ্খলা সভায় বক্তারা এই দাবি জানান। সভায় আসামি গ্রেপ্তার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন জানান, পিতা সন্তানের কাছে নিরাপদ আশ্রয়স্থল। পিতার দ্বারা শিশু সন্তান ধর্ষণের চেষ্টার ঘটনা কলঙ্কজনক। এতে দেশ ও সমাজ কলুষিত হবে। সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী অফিসারকে অনুরোধ জানান।
বুধবার সকালে বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ এর সভাপতিত্বে জুম মিটিংয়ের মাধ্যমে মাসিক আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে স্থানীয়ভাবে ধামাচাপা দেওয়ার জন্য বিচার সালিশ বসলেও সমাধান হয়নি। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিভিন্ন মহল থেকে এই লোমহর্ষক ঘটনায় তীব্র ঘৃণা ও নিন্দা জানিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
উল্লেখ্য, গত ১৭ জুন মেয়েকে (১১) জোর পূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা করেন স্ত্রী।
বিশ্বম্ভরপুরে লম্পট পিতার
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি