বিশ্বম্ভরপুরে শনিবার মঞ্চস্থ হবে ‘ভাসান পানির কথা’

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে আজ শনিবার হাওর বাচাঁও, সুনামগঞ্জ বাচাঁও উপজেলা শাখার পরিচিতি সভা ও উদীচী শিল্পী গোষ্ঠির আয়োজনে ‘ভাসান পানির কথা’ নাটক মঞ্চস্থ হবে। বিকাল ৩টায় উপজেলা সদর স্মৃতিসৌধ প্রাঙ্গণে প্রথমে হাওর বাচাঁও, সুনামগঞ্জ বাচাঁও উপজেলা আহবায়ক কমিটির পরিচিতি অনুষ্ঠান হবে। এরপর একেই মঞ্চে বিশ্বম্ভরপুর        
উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠীর আয়োজনে ও সুনামগঞ্জ জেলা উদীচীর পরিবেশনায় নাটকটি মঞ্চস্থ হবে।