বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে নন এমপিওভুক্ত শিক্ষকদের মাঝে প্রধানমন্ত্রীর প্রণোদনার চেক ও সততা সংঘের শিক্ষাথীদের মাঝে দুর্নীতি দমন কমিশন (দুদকের) চেক বিতরণ করা হয়।
বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে চেক বিতরণ অনুষ্ঠান হয়।
উপজেলা নির্বাহী অফিসার সমীর বিশ্বাসের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: ছরুয়ার আলমের পরিচালনায় শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান সাজু, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বেনজির আহমদ মানিক, প্রেসক্লাব সভাপতি ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারী স্বপন কুমার বর্মন। এসময় শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার নন এমপিও ভুক্ত ১৭ জনের মাঝে শিক্ষক প্রতি ৫০০০ টাকা করে এবং কর্মচারী জন প্রতি ২৫০০ টাকা করে প্রধানমন্ত্রীর প্রণোদনার চেক বিতরণ করা হয়। তাছাড়া একই অনুষ্ঠানে দুর্নীতি প্রতিরোধে সততা সংঘের সততা প্রমোড করার জন্য মেধাবী ২জন শিক্ষার্থীকে জন প্রতি ৬০০০ টাকা করে দুর্নীতিদমন কমিশন (দুদকের) চেক বিতরণ করা হয়।।
- সমাজসেবী গোলাম মোস্তফার উদ্যোগে বন্যায় আশ্রয়কেন্দ্রে রান্না করা খাবার বিতরণ
- দোয়ারায় বিদ্যালয়ে আশ্রয় নেয়া পরিবারের মধ্যে চাল ও শুকনো খাবার বিতরণ


