বিশ্বম্ভরপুরে শ্রীশ্রী গীতা জয়ন্তী অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার কচুখালী গ্রামের কালীমাতা নাট মন্দিরে শ্রীশ্রী গীতা জয়ন্তি অনুষ্ঠিত হয়েছে। শনিবার ভোর থেকে দিনরাত ব্যাপি গীতা জয়ন্তি উৎসবে গুরুবন্ধনা, ভাগবতপাঠ, গীতাযজ্ঞ,আলোচনা সভা,ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ও মহাপ্রসাদ বিতরণ করা হয়।
উপজেলা পুজা    
উদযাপন পরিষদের সহসভাপতি স্মৃতিরানী দে’র সভাপতিত্বে ও ঊষা রানী দে, জোৎস্না রানী, সুনীতি দেবের যৌথ পরিচালনায় ধর্ম বিষয়ে বক্তব্য রাখেন, অরবিন্দু দাশ,হেমেন্দ্র কুমার দাশ,রাজন দাশ,মাহিন্দ্র দেব, হরিধন দেব, কালী চরণ দেব, প্রজেশ দেব প্রমুখ।