বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে তথ্য অধিকার ‘সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ’ বিষয়ক স্থানীয় সাংবাদিকদের দুইদিন ব্যাপী প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করা হয়েছে। শুক্রবার ও শনিবার বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের সার্বিক ব্যবস্থাপনায় দুইদিন ব্যাপী প্রশিক্ষণে বিভিন্ন পত্রিকা ও মিডিয়ার ২৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট প্রকল্পের সহযোগিতায় প্রশিক্ষণ প্রদান করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন) মো. মনজুরুল আলম, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার সমীর বিশ্বাস, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উপ-পরিচালক সৈয়দ জাহিদুল ইসলাম, উপ-পরিচালক আবুজার গাফফারী, সহকারী পরিচালক মো. আব্দুল মান্নান, জেলা তথ্য অফিসার মো. আনোয়ার হোসেন ও ব্রিটিশ কাউন্সিলের রোকনুজ্জামান আহমেদ।
প্রশিক্ষণের সমাপনীতে জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেনের সভাপতিত্বে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন) মো. মনজুরুল আলম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও সনদ বিতরণ করেন।


