বাদাঘাট দক্ষিণ বঙ্গবন্ধু সৈনিক লীগের সম্মেলন

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরের বাদাঘাট (দঃ) ইউনিয়ন বঙ্গবন্ধু সৈনিক লীগের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে শক্তিয়ারখলা ফরেস্ট অফিস মাঠে বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন সৈনিক লীগের আহ্বায়ক আবদুল আজিজের সভাপতিত্বে ও উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগ সাধারণ সম্পাদক ইমদাদুল হক মিলনের সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি সেলিম আহমদ মিঠু।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মতিউর রহমান। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নান্টু রায়, জেলা সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমেদ মানিক, সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আব্দুল কাইয়ুুম, বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা সভাপতি মেহেদী হাসান চৌধুরী রাসেল।
সম্মেলন শেষে আমিরুল ইসলামকে সভাপতি, মহরম আলী কে সাধারণ সম্পাদক ও আলী আকবর কে সাংগঠনিক সম্পাদক করে বাদাঘাট (দঃ) ইউনিয়ন বঙ্গবন্ধু সৈনিক লীগের কমিটি ঘোষণা করা হয়।