সুনামগঞ্জ পৌর কলেজে অভিভাবক সমাবেশ

সুনামগঞ্জ পৌর কলেজে ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো. শেরগুল আহমেদ। প্রভাষক মো. তৈয়বুর রহমান তানিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে কলেজের সার্বিক কর্মকা- তুলে ধরে বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক মো. আবু নাসের, সহকারি অধ্যাপক শুভংকর তালুকদার, প্রভাষক নোয়াজ উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি