বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার মাসিক আইন শৃংখলা কমিটির সভায় স্কুলের নামে চাঁদাবাজী, বিভিন্ন ধরনের চুরি, বোরো ফসল রক্ষা বেড়ি বাঁধসহ গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে উত্থাপিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার ও আয়েশা আক্তার।
এছাড়ও উপস্থিত ছিলেন সকল ইউনিয়নের ইউনিয়ন চেয়ারম্যান, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ, বিভিন্ন রাজনৈতিক দলেরনেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধিবৃন্দ,
নিকাহ রেজিষ্টার বৃন্দ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
শুরুতেই আইনশৃংখলা বিষয়ে ফতেপুর ইউনিয়ন চেয়ারম্যান রনজিত চৌধুরী জানান, তার ইউনিয়নে গরু চুরির পাশাপাশি বাড়ি ঘরে চুরি বৃদ্ধি পেয়েছে।
পলাশ ইউনিয়ন চেয়ারম্যান জানান, তার ইউনিয়নে বিভিন্ন গ্রামে গরুচোরদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। বাদাঘাট (দ.) ইউনিয়ন চেয়ারম্যান এরশাদ মিয়া জানান, তার ইউনিয়নে জাদুকাটা নদীতে বালু, পাথর বাহী নৌকা থেকে একটি হাইস্কুলের নামে প্রতিদিন চাঁদাবাজী হচ্ছে। সাধারণ শ্রমজীবি মানুষ চাঁদাবাজীর শিকার হচ্ছেন। প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন জানান, বোরো ফসলের উপর নির্ভরশীল উপজেলার হাওর গুলোর বেড়িবাঁধ যথাযথ ভাবে সঠিক সময়ে নির্মাণ করা প্রয়োজন।


