বিশ্বম্ভরপুরে স্বাস্থ্য বিষয়ক ওরিয়েন্টেশন

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে স্বাস্থ্যবিষয়ক ওরিয়েন্টেশন অব গেটকিপার অন রিপ্রোডাক্টিভ এন্ড এ্যাডালসেন্ট হেলথ অনুষ্ঠিত হয়েছ।
বুধবার এ্যাডোলসেন্ট এন্ড স্কুল হেলথ প্রোগ্রাম, স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী ঢাকা এর ব্যবস্থাপনায়, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে সামাজিক দূরত্ব বজায় রেখে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছরুয়ার আলমের সঞ্চালনায় প্রশিক্ষণের উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সমীর বিশ্বাস, স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাক্তার চৌধুরী জালালুদ্দিন মুর্শেদ। প্রশিক্ষণ প্রদান করেন জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক।
এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্যগণ, বিভিন্ন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্যগন, স্থানীয় সাংবাদিক ও নিকাহ রেজিস্ট্রার (কাজী) অংশগ্রহণ করেন।
ওরিয়েন্টেশনে কৈশোর স্বাস্থ্য বিষয়ক নির্দেশনা, কৈশোরকালে শারীরিক ও মানসিক পরিবর্তন, কিশোর কিশোরীদের স্বাস্থ্য প্রজনন বিষয়ক, কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন তন্ত্র সংক্রমণ বিষয়ক, এইচআইভি, এইডস বিষয়ক, পুষ্টি বিষয়ক, বাল্যবিবাহ, পরিবার পরিকল্পনা, কিশোরীদের নিরাপদ মাতৃত্ব, মাদকাসক্তি ও কিশোর বান্ধব স্বাস্থ্য সেবা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।