বিশ্বম্ভরপুরে হাত ধোয়ার টিনপ্লেট স্টিকার স্থাপন

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার মসজিদ সমূহে স্বাস্থ্যবিধি মোতাবেক সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি বিষয়ক টিনপ্লেট স্টিকার স্থাপন ও উদ্ধোধন করা হয়েছে। করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে এবং জনসচেতনতা গড়ে তুলতে উপজেলার বিভিন্ন মসজিদ ভিক্তিক সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি বিষয়ক টিনপ্লেট স্টিকার স্থাপন করা হয়। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস রুমে সামাজিক দূরত্ব বজায় রেখে স্টিকার গুলো বিভিন্ন মসজিদের ইমামদের মাঝে বিতরণ করেন। উপজেলার পুষ্টি সমন্বয় কমিটির সমন্বয়ে ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মাওলানা ফজলুল হক মসজিদ কমিটির সাথে সমন্বয় করে, মসজিদ কমিটির অর্থয়ানে উপজেলার ২০টি মসজিদে সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি বিষয়ক টিনপ্লেট স্টিকার স্থাপন করেন। পর্যায়ক্রমে উপজেলার সকল মসজিদে স্থাপন করা হবে। এ সময়ে উস্থিত ছিলেন উপজেলার পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জনার সমীর বিশ^াস, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ার টেকার মাওলানা ফজলুল হক,বিভিন্ন মসজিদের ইমাম, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন প্রমুখ।