বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি কার্যক্রম পরিদর্শন করলেন উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা। তিনি সকাল থেকে উপজেলার ফতেপুর ইউনিয়নের বিশ্বম্ভরপুর বাজার, পলাশ ইউনিয়নের সুহেল মার্কেট, সলুকাবাদ ইউনিয়নের চালবন পয়েন্টের ডিলারদের খাদ্য বান্ধব চাল বিক্রির কার্যক্রম পরিদর্শন করে সার্বিক খোঁজ খবর নেন। চাল বিক্রির কার্যক্রম পরিদর্শনকালে তিনি কার্ডধারী উপকারভোগীদের সাথে কথা বলেন এবং বিক্রিকালীন সময়ে কোন সমস্যা দেখা কিনা তাও খতিয়ে দেখেন। তাছাড়া ডিলারদের মজুতকৃত চালের ওজন পরিমাপ করেন এমনকি প্রতিবস্তায় ৩০ কেজি সঠিকমানে আছে কিনা তাহা পরীক্ষা করেন। পরিদর্শনকালে উপজেলা খাদ্য পরিদর্শক কামরুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি চাল বিক্রিতে ডিলার কর্তৃক চাল কম দেওয়া হচ্ছে ও নানা অনিয়মের অভিযোগ উঠলে তিনি কার্যক্রম পরিদর্শন করেন।
- সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের সদস্য জাবেদ আটক
- বাষিক ৫% ইনক্রিমেন্টসহ অন্যান্য দাবিতে বাকবিশিসের মানববন্ধন


