বিশ্বম্ভরপুরে ৪১টি পিআইসি অনুমোদন

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে ৪১টি পিআইসি অনুমোদন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. সাদিউর রহিম জাদিদ’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন।
উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যন তাজ্জত খাঁন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা আক্তার রিনা, পলাশ ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাইয়ূম, ধনপুর ইউনিয়ন চেয়ারম্যান হযরত আলী কালাচাঁন, ফতেপুর ইউনিয়ন চেয়ারম্যান রনজিত চৌধুরী রাজন, বাদাঘাট (দঃ) ইউনিয়ন চেয়ারম্যান মো. এরশাদ মিয়া, সলুকাবাদ ইউনিয়ন চেয়ারম্যান নূরে আলম ছিদ্দিকী, পাউবোর উপ-সহকারি প্রকৌশলী ও কমিটির সদস্য সচিব মোঃ মনসুর রহমান, উপজেলা প্রকৌশলী মুখলেছুর রহমান সরদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম, পাউবোর কার্য সহকারি মোঃ আল আমিন প্রমুখ।
সভায় জানানো হয়, ৪১টি পিআইসি জেলা কমিটিতে অনুমোদন হওয়ার পরই বাঁধের কাজ শুরু হবে। ৪১টি পিআইসিতে ৭ কোটি ৫২ লক্ষ টাকা এ বছর বরাদ্দ করা হয়েছে।