বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে ৪ শিক্ষা প্রতিষ্ঠানে পিএমটিভুক্ত ৯ম শ্রেণীর সকল শিক্ষার্থীরা জানুয়ারি থেকে জুন ২০১৬ ইং ১ম কিস্তির উপ-বৃত্তি থেকে বঞ্চিত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে চাপা ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। বাংলাদেশ সরকারের অনুমোদনক্রমে সেকায়েফের মাধ্যমে হাইস্কুল, মাদ্রাসা ও কলেজ পর্যায়ে উপ-বৃত্তি বাস্তবায়ন করা হয়। চলতি বছর জানুয়ারি থেকে জুনের উপ-বৃত্তির এসিটিএস -এ বিশ্বম্ভরপুর উপজেলার মেরুয়াখলা মমিনিয়া ফাজিল মাদ্রাসা, মাছিমপুর দাখিল মাদ্রাসা, গাজিরগাঁওঁ দাখিল মাদ্রাসা ও ভাদেরটেক দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণীর পিএমটিভূক্ত উপ-বৃত্তি প্রাপÍ কোন ছাত্র-ছাত্রীর নাম তালিকায় আসেনি। এ ব্যাপারে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ছরুয়ার আলম জানান, শুধু মাত্র ৪টি প্রতিষ্ঠানের ৯ম শ্রেণীর পিএমটিভূক্ত শিক্ষার্থীদের নাম আসেনি। বিষয়টি নিয়ে সেকায়েফের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলাপ হয়েছে। পরবর্তিতে এ সমস্যা সমাধানের ব্যবস্থা নেয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।


