বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে লকডাউন অমান্য করায় ৭ টি মামলায় ৮ হাজার ৩ শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহি অফিসার সাদি উর রহিম জদিদ ও সহকারি কমিশনার (ভূমি) আসমা বিনতে রফিক।
আদায় ও বিভিন্ন হাট-বাজার পরিদর্শন করেন, উপজেলা নির্বাহি অফিসার ও এসি ল্যানড।
এসময় সেনাবাহিনী ও থানার পুলিশের সহযোগিতায় অভিযানে ৭ টি মামলায় ৮ হাজার ৩ শত টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় বিভিন্ন হাট-বাজারে লকডাউন বাস্তবায়নে এবং করোনাভাইরাস প্রতিরোধে সকলকে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সর্বস্তরের জনসাধারণের মধ্যে ব্যাপক প্রচারণা করেন।
এদিকে বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের জামালপুর গ্রামের মুজিব শতবর্ষ উপলক্ষে নির্মাণাধীন ঘরের কাজ পরিদর্শন এবং পলাশ বাজারের রাস্তার উভয় পাশের ওয়াকওয়ে নির্মাণ কাজ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহি অফিসার সাদি উর রহিম জদিদ ও সহকারি কমিশনার (ভূমি) আসমা বিনতে রফিক।


