বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক হারুন দলীয় পদ ছেড়েছেন

স্টাফ রিপোর্টার
বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক হারুনুর রশিদ দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। শনিবার সন্ধ্যায় জেলা বিএনপির আহ্বায়ক নাসির উদ্দিন চৌধুরী’র কাছে তিনি তাঁর পদত্যাগপত্র তুলে দেন। এসময় বিএনপি’র কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন উপস্থিত ছিলেন।
দলীয় দায়িত্বশীল একজন নেতা জানান, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা বিএনপির আহ্বায়ক হারুনুর রশিদ শনিবার সন্ধ্যায় সংগঠনের জলিলপুরের জেলা কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা আহ্বায়ক নাসির উদ্দিন চৌধুরীর কাছে তাঁর লিখিত পদত্যাগপত্র তুলে দেন। পদত্যাগপত্রে হারুনুর রশিদ উল্লেখ করেছেন-বিএনপি’র রাজনীতির সঙ্গেই যুক্ত থাকবেন তিনি। দলীয় কর্মকা-ে সহযোগিতাও করবেন।
জেলা বিএনপি’র  
আহ্বায়ক কমিটির সদস্য দেওয়ান জয়নুল জাকেরীনের কাছে এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন,‘গত ২৭ আগস্ট বিশ্বম্ভরপুরে দলের বিবদমান দুই গ্রুপে সংঘর্ষ হয়। এই সংঘর্ষের দায় স্বীকার করেই হারুন পদত্যাগ করেছেন। তবে তিনি দলের কাজের সঙ্গেই যুক্ত থাকবেন বলে লিখিত পদত্যাগপত্রে উল্লেখ করেছেন’।
জেলা বিএনপি’র আহ্বায়ক নাসির উদ্দিন চৌধুরী হারুনুর রশিদের পদত্যাগপত্র পেয়েছেন বলে স্বীকার করছেন।
প্রসঙ্গত. বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক হারুনুর রশিদ জেলা বিএনপির সাবেক সহসভাপতি এবং বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।