বিশ্বম্ভরপুর প্রতিনিধি
খালেদ মাহমুদ তালুকদারকে সভাপতি ও সোহেল আহমদকে সাধারণ সম্পাদক করে বিশ্বম্ভরপুর উপজেলা যুব লীগের কমিটি গঠন করা হয়েছে। রবিবার বিকালে বিশ্বম্ভরপুর উপজেলা গণ-মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন- জেলা যুব লীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল। এদিকে রবিবার রাত সাড়ে ৮ টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিশ্বম্ভরপুরে উপজেলা যুবলীগের পাল্টা কমিটি গঠন করা হয়েছে বলে দাবি করা হয়।
যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জেলা-উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের উপস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে উপজেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে। এর বাইরে কোন সম্মেলন হয়নি, বা কোন ধরণের কমিটি গঠনের সুযোগ নেই। যারা
কমিটি গঠনের দাবি করছে তারা জামায়াত শিবিরের সাথে সম্পৃক্ত। সংগঠনের ভাবমুর্তি ক্ষুন্ন করার জন্য ষড়যন্ত্রমুলকভাবে এসব করা হচ্ছে।’
উপজেলা যুব লীগের আহ্বায়ক জিয়াউল হক তুহিনের সভাপতিত্বে এবং জেলা যুবলীগের সদস্য ফতেপুর ইউপি চেয়ারম্যান রঞ্জিত চৌধুরী রাজনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মতিউর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, কেন্দ্রীয় যুব লীগের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক, জেলা যুব লীগের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সেন্টু ও খন্দকার মঞ্জুর আহমদ, বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমদ, সাধারণ সম্পাদক দিলীপ বর্মণ প্রমুখ।
সম্মেলন ও কাউন্সিল শেষে উপজেলা যুব লীগের সভাপতি হিসাবে খালেদ মাহমুদ তালুকদার ও জিয়াউল হক তুহিন এবং সাধারণ সম্পাদক হিসাবে লুৎফুর রহমান নাঈম ও সোহেল আহমদের নাম প্রস্তাব করেন তাদের সমর্থকরা।
সন্ধ্যায় খালেদ মাহমুদ তালুকদারকে সভাপতি ও সোহেল আহমদ তালুকদারকে সাধারণ সম্পাদক করে বিশ্বম্ভরপুর উপজেলা যুব লীগের কমিটি হয়েছে।
এদিকে রবিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিশ্বম্ভরপুরে উপজেলা যুব লীগের পাল্টা কমিটি গঠন করা হয়েছে বলে দাবি করা হয়। পাল্টা কমিটি গঠনের প্রেস বিজ্ঞপ্তির কপি গণমাধ্যমকর্মীদের সরবরাহ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, উপজেলা যুবলীগের উদ্যোগে রবিবার বিকালে উপজেলা সদরে যাত্রী ছাউনি চত্ত্বরে ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। নুরুল আলম সিদ্দিকির সভাপতিত্বে ও অলিমান তালুকদারের পরিচালনায় সম্মেলনে বক্তব্য রাখেন, যুবলীগ নেতা সিদ্দিক আহমদ, ছয়ফুল আলম, মোস্তাক আহমদ, অনুকুল দে, ফরহাদ শেখ ফরিদ, মোস্তাক আহমদ সজীব। পরে সর্বসম্মতিক্রমে নুরুল আলম সিদ্দিকিকে সভাপতি, জামাল হোসেনকে সাধারণ সম্পাদক ও আলমগীর হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট উপজেলা শাখার কমিটি গঠন করা হয়।
পাল্টা কমিটি গঠনের প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করের নুরুল আলম সিদ্দিকি, অলিমান তালুকদার, জাহাঙ্গীর আলম, ছয়ফুল আলম, রুকন মিয়া, দিপংকর বর্মন, আশরাফুল আলম নবাব, খোকন মিয়া, আব্দুল বাছিত ও আবুল হায়াত।


