বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা সাহিত্য পরিষদের উদ্যোগে শুক্রবার স্থানীয় প্রেসক্লাবে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সাহিত্য পরিষদের সভাপতি ধীরেন্দ্র কুমার দেবনাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিবুর রহমানের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা দিলীপ কুমার বর্মন, আব্দুল গণি আনছারী, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সাহিত্য পরিষদের ফারুক উদ্দিন তালুকদার, নাজমা বেগম, মহিন উদ্দিন প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় প্রতি বছর বিজয় দিবসে ম্যাগাজিন প্রকাশনা, প্রতিটি জাতীয় দিবসে দেওয়াল পত্রিকা প্রকাশ ও কর্মসূচি পালন, প্রতি বছর সাহিত্য প্রতিযোগীতা ও গুনীজনকে সংবর্ধনা সহ সাংগঠনিক কার্যক্রম পরিচালনার।


