বিশ্বম্ভরপুর ও জগন্নাথপুরে নবান্ন উৎসব উদযাপন

সু.খবর রিপোর্ট
বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রথম বারের মতো নবান্ন উৎসব উদ্যাপিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ উপলক্ষে অনুষ্ঠিত হয় পিঠা উৎসব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার সভাপতিত্বে ও তত্বাবধানে পিঠা উৎসবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হারুন অর রশিদ,  ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার, পলাশ ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাইয়ূম,  ধনপুর ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার সহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক, এনজিও কর্মী, গণমাধ্যম কর্মী, কৃষক, কৃষাণীসহ সর্বস্থরের জনসাধারণ মানুষ।
উৎসবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠার সমাহার নিয়ে বেশ কয়েকটি ষ্টল অংশগ্রহণ করে।
বিকালে উৎসব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় বাউল শিল্পীসহ বিভিন্ন স্তরের শিল্পীরা সংঙ্গীত পরিবেশন করেন।
এদিকে জগন্নাথপুর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে  গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নবান্ন উৎসব মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মীরপুর ইউনিয়নের মীরপুর বাজার সংলগ্ন হাওরে আমন ধান কেটে নবান্ন উৎসবের উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন।
এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমান মজুমদার, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো. মুরসালিন, মীরপুর ইউনিয়নের চেয়ারম্যান ভারপ্রাপ্ত জমির উদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা তপন চন্দ্র শীলসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন। সন্ধ্যায় উপজেলা পরিষদে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুষ্ঠিত হয়।