বিশ্বম্ভরপুর ও দ. সুনামগঞ্জ প্রতিনিধি
বিশ্বরপুরে উপজেলা পরিষদের মাসিক সভা ও শারদীয় দুর্গা পূজা উপলক্ষে প্রশাসনের বিশেষ আইন শৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহপতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিষদে প্যানেল চেয়ারম্যান (ভাইস চেয়ারম্যান) সুলেমান তালুকদারের সভাপতিত্বে মাসিক সভায় উপস্তিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা আক্তার ও ইউপি চেয়ারম্যানগনসহ কমিটির সদস্য বৃন্দ। সভায় উপজেলার হাট বাজার,
খাদ্যবান্ধব কর্মসূচিসহ বিভিন্ন গুরুপুর্ন বিষয় নিয়ে আলোচনা হয় ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এর পর আসন্ন দুর্গা পূজা শান্তিপুর্ন ভাবে উদযাপনের লক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবীর সভাপতিত্বে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় আইন শৃংখলা রক্ষা, নিরবছিন্ন বিদুৎ নিশ্চিতকরণ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উক্ত সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা আক্তার, পলাশ ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, ধনপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, সলুকাবাদ ইউপি চেয়ারম্যান রওশন আলী, ফতেপুর ইউপি চেয়ারম্যান রাজন চৌধুরী, বাদাঘাট (দ.) ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আ. সাত্তার, পুজা উদাপন পরিষদ উপজেলা শাখার সভাপতি জীবন কৃষ্ণ দাস, সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিটি পূজা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকগন উপস্তিত ছিলেন।
উক্ত সভায় দুর্গা পূজা উপলক্ষে সরকারি বরাদ্দের চালের ডিও মন্দিরগুলোর সভাপতিগনের মধ্যে বিতরণ করা হয়। সভায় জানানো হয়, উপজেলায় সার্বজনীন ২১টি ও ব্যক্তিগত ১ টিসহ মোট ২২ টি মন্দিরে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে।
দক্ষিণ সুনামগঞ্জ
সুনামগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. ইবাদত হোসেনের সভাপতিত্বে, মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, থানার অফিসার ইনচার্জ আল আমিন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দিলীপ তালুকদার, সাধারণ স¤পাদক জ্যোতি ভূষণ রায় তালুকদার, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন, শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম, প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ।
সভায় আরও বক্তব্য রাখেন, শিক্ষক রণধীর মজুমদার ছানা, উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার স¤পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, আওয়ামী লীগ নেতা ননী গোপাল, তাজুদ মিয়া, সধাংশু পাল, বিমল পাল, কেশব দেব, আবু খালেদ চৌধুরী, রনেন্দ্র কুমার দেব নাথ, নিশী কান্ত সূত্রধর, জ্যোতিষ তালুকদার, জীতেন্দ্র দেব নাথ প্রমুখ।


