স্টাফ রিপোর্টার
আগামী মার্চ মাসের মধ্যে সুনামগঞ্জ জেলা যুবলীগের সম্মেলন করতে প্রস্তুতি নেয়ার আহবান জানিয়েছেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক ফজলুল হক আতিক। মঙ্গলবার বিকালে যুবলীগের এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যের এক পর্যায়ে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন,‘ চলতি ফেব্রুয়ারি ও মার্চ মাসের মাঝামাঝি সময়ের মধ্যে সুনামগঞ্জের সকল থানা যুবলীগের সম্মেলন শেষ করতে হবে। এর পরপরই মার্চের মধ্যে জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে। সুনামগঞ্জ জেলা যুবলীগের সম্মেলনের বিষয়টি কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দ অবগত আছেন এবং তারা চান মার্চের মধ্যেই সম্মেলন হোক। তাই আপনার সম্মেলন করার জন্য প্রস্তুতি নিন। ’
স্মরণসভায় সভাপতির বক্তব্যে জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল বলেন, ‘আমরা দ্রুত সদর উপজেলা যুবলীগের সম্মেলন করতে চাই। আগামী ১৯ ফেব্রুয়ারি বিশ্বম্ভরপুর উপজেলা ও ২০ ফেব্রুয়ারি সদর উপজেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।’


