বিশ্বম্ভরপুর প্রশাসনের ত্রাণ বিতরণ

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যা কবলিত গ্রামগুলোতে ত্রাণ বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গ্রামে গ্রামে নৌকা যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা, বিশ্বম্ভরপুর থানার ওসি মোল্লা মনির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন। দিনব্যাপী ফতেপুর ইউনিয়ন ও বাদাঘাট (দঃ) ইউনিয়নের বিভিন্ন গ্রামে নৌকা যোগে সরাসরি বন্যা কবলিত মানুষের বাড়ী বাড়ী গিয়ে সরকারি চাল বিতরণ করা হয়েছে।