জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি পৌর শহরের বাড়ী জগন্নাথপুর এলাকার বাসিন্দা প্রবীণ ব্যক্তিত্ব বীরেন্দ্র কুমার দেব বীরবাবু (৮৫) আর নেই। সোমবার দুপুর ১.৫৬ মি. তিনি নিজ বাড়িতে পরলোকগমন করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধ্যকজনিত রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্যা আত্মীয় স্বজন রেখে গেছেন। সন্ধ্যায় তার নিজ বাসভবনে শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়েছে। এর পূর্বে তার মরদেহ ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
প্রবীণ আওয়ামীলীগ নেতা বীরেন্দ্র কুমার দেব’র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ মান্নান, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক
সহ-সভাপতি প্রবীণ আওয়ামী লীগ নেতা সিদ্দিক আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, আওয়ামী লীগ নেতা আজিজুস সামাদ ডন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম.এনামুল কবীর ইমন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, প্রবীণ আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জব্বার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মুজিবুর রহমান, পৌর আওয়ামী লীগ সভাপতি ডা. আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নৃপেশ তালুকদার নানু, সাধারণ সম্পাদক বিমল বণিক, জেলা হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের সভাপতি দীপক ঘোষ, সাধারণ সম্পাদক অ্যাড. বিশ্বজিৎ চক্রবর্তী, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সহ-সভাপতি তাজউদ্দিন আহমদ, জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম’র সম্পাদক অমিত দেব, বার্তা সম্পাদক আলী আহমদ, সাংবাদিক গোবিন্দ দেব, আজহারুল হক ভূঁইয়া, উপজেলা যুব লীগ সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন, শিক্ষক সাইফুল ইসলাম রিপন, উপজেলা ছাত্র লীগ সভাপতি সাফরোজ ইসলাম, সাধারণ সম্পাদক রুমেন আহমদ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি প্রনয় সুত্রধর খোকন, পংকজ কান্তি রায়, যুগ্ম সম্পাদক সুজিত কুমার দেব, জগন্নাথপুরের কেন্দ্রীয় শ্রীশ্রী জগন্নাথ জিউর উন্নয়ন ও পরিচালনা কমিটির সভাপতি শুধাংশু শেখর রায় বাচ্ছু, সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, বাসুদেব মন্দির উন্নয়ন পরিচালনা কমিটির সভাপতি প্রনব বনিক, সাধারণ সম্পাদক নির্মল দেব, কালীবাড়ী মন্দির উন্নয়ন পরিচালনা কমিটির সভাপতি সমীর মোহন দেব, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র, সামাট্র আশ্রম কেন্দ্রের সভাপতি ধীরেন্দ্র কুমার সেন।


