বিশ্বরূপ গোস্বামীর জন্মতিথি উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী লীলা সংকীর্ত্তন আজ

স্টাফ রিপোর্টার
প্রভুপাদ বিশ্বরূপ গোস্বামীর জন্মতিথি উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী লীলা সংকীর্ত্তন মহোৎসব আজ ব্রাহ্ম মুহূর্ত থেকে শুরু হবে। আজ মঙ্গলবার শহরের কেন্দ্রীয় শ্রীশ্রী কালীবাড়ী নাট মন্দিরে দেশ, জাতি ও বিশ্ব মানব কল্যাণে এই নামসংকীর্ত্তনে লীলা কির্তন পরিবেশন করবেন বিধু চন্দ্র, নিরঞ্জন দে, বিদুৎ দাস, নিভা রানী। এদিকে আজ সোমবার ভাগবত প্রবচন করেছেন হিমাদ্রী গোস্বামী এবং পরমভাগবত শ্যামসুন্দর দে।
অনুষ্ঠানে গৌর ভক্তবৃন্দ সকলের সার্বিক সহযোগিতা এবং উৎসবে অংশগ্রহণ করতে বিন¤্র আমন্ত্রণ জানিয়েছেন       প্রভুপাদ শ্রীশ্রী বিশ্বরূপ গোস্বামী জন্মতিথি উদযাপন কমিটি।  এদিকে নতুনপাড়া শ্রীশ্রী মহাপ্রভুর মন্দিরে রাধারানীর আবির্ভাব তিথি উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় অনুষ্ঠানের উদ্বোধন করবেন কৃষ্ণগোপাল গোস্বামী। এছাড়াও অনুষ্ঠানসূচীর মধ্যে রয়েছে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন, শ্রীমদভাগবত পাঠ, দুপুর ১২টায় শঙ্খ, উলুধ্বনি, মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে রাধারানীর আবির্ভাব তিথি উদযাপন, অভিষেক অনুষ্ঠান ও প্রসাদ বিতরণ।