বিশ্বম্ভরপুরে মাছের পোনা অবমুক্ত

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার গজারিয়া হাওরের সিংগির দাইড় এলাকার জলাশয়ে রাজস্ব খাতের উদ্যোগে ৪২৮ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। সোমবার দুপুরে ২০১৭-১৮ অর্থ বছরের রাজস্ব খাতের অর্থায়নে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়।
মাছের পোনা অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা, উপজেলা মৎস্য কর্মকর্তা হাকিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার দাশ, বাংলাদেশ মৎস্য ভবনের কুচিয়া ও কাকড়া চাষ প্রকল্পের গবেষণা কর্মকর্তা সমীর কুমার সরকার, বাদাঘাট (দ.) ইউপি চেয়ারম্যান এরশাদ মিয়া, এমপির        
প্রতিনিধি জাতীয় যুব সংহতি উপজেলা সভাপতি মহিম উদ্দিন মহিম, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুহেল আহমদ, ব্যবসায়ী ও জাপা নেতা হিফজুর রহমান প্রমুখ।