শাল্লায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

শাল্লা উপজেলার বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক পরিচালিত তদারকিমূলক কার্যক্রম অভিযানে ৮টি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুর ১২ টায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার জন্য রঞ্জণ ফার্মেসীকে ৪ হাজার, মূল্য তালিকা না থাকায় উত্তম ট্রেডার্সকে ২ হাজার, জুই হোটেলকে ১ হাজার, পূজা ট্রেডার্সকে ১ হাজার, মূল্য তালিকা না থাকা, ও পণ্যের প্যাকেটে মেয়াদ মূল্য না থাকায়  রায় ব্রাদার্সকে ২ হাজার, ওজনে কারচুপি করায় সকাল সন্ধ্যা রেস্টুরেন্টকে ৩ হাজার, পূণ্যি রেস্টুরেন্টকে ২ হাজার ও হবিগঞ্জ মিষ্টি ঘরকে ২ হাজার টাকা  জরিমানা করা    
 হয়।  অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক (অ: দা:) মো. জাহাঙ্গীর আলম। অভিযানে সহযোগিতা করেন শাল্লা থানার পুলিশ।
এদিকে গতকাল ১২ টায় দিরাই উপজেলার বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালিত তদারকিমূলক কার্যক্রম অভিযানে ৮টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।  
অস্বাস্থ্যকর পরিবেশের জন্য জনতা রেস্টুরেন্টকে ৪ হাজার, হৃদয় রেস্টুরেন্টকে ২ হাজার, খাবার ঢেকে না রাখার জন্য রাজ রেস্টুরেন্টকে ৩ হাজার,  মেয়াদ উত্তীর্ণ  ঔষধ রাখার জন্য অনুকূল  ফার্মেসীকে ২ হাজার, সঞ্জীব ফার্মেসীকে ২ হাজার,  পণ্যের প্যাকেটে মেয়াদ মূল্য না থাকায় মোহনলালকে ২ হাজার,  নারায়ন স্টোরকে ২ হাজার ও পোড়া তেল ব্যবহারের জন্য পাঁচ ভাই বেকারীকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। (প্রেস বিজ্ঞপ্তি)