‘জলাতঙ্ক সম্পর্কে জানুন, ২০৩০ সালের মধ্যে নির্মূল করুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জলাতঙ্ক দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় জেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের আয়োজনে র্যালি শহর প্রদক্ষিণ করে। র্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আইনুর আক্তার পান্না, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া,
সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. গোলাম মোস্তফা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. বেলাল হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. এম.এ. মোত্তালেব (হাবিব) এবং মাল্টিমিডিয়ার মাধ্যমে জলাতঙ্ক বিষয়ক বিভিন্ন তথ্য উপস্থাপন করেন জেলা প্রাণি সম্পদ হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. এ.কে.এম লুৎফুজ্জামান (জামান)।
এসময় উপস্থিত ছিলেন দ্বীনি সিনিয়র আলিম মডেল মাদ্রাসার অধ্যক্ষ মো. আলী নুর, আরডিএসএ এর নির্বাহী পরিচালক মো. মিজানুল হক সরকার সহ প্রাণি সম্পদ বিষয়ক বিভিন্ন কোম্পানীর বিক্রয় প্রতিনিধিবৃন্দ এবং সংশ্লিষ্ট জেলা ও উপজেলায় কর্মরত কর্মচারীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি


