বিশ্ব পরিবেশ দিবস পালিত

সুহেল আহমদ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শহরে বর্ণাঢ্য শুভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের শহীদ আবুল হোসেন মিলানায়তন থেকে শুভাযাত্রা বের হয়। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।  
শুভাযাত্রা শেষে জেলা শিল্পকলা একাডেমির হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
এতে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, ব্র্যাক জেলা প্রতিনিধি মো. মনিরুজ্জামান, টিআইবির এডিপি ম্যানেজার বিন্দু বিশেদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কালচারাল অফিসার আহমেদ মনজুরুল হক চৌধুরী পাবেল। আলোচনা সভা শেষে পরিবেশ বিষয়ক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এছাড়াও ১০জন শিক্ষককে গাছ উপহার দেন জেলা প্রশাসক।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন, ‘পরিবেশ রক্ষায় বেশি করে গাছ লাগাতে হবে। গাছ অক্সিজেন দেয়। মানুষের বাঁচার জন্য গাছের প্রয়োজন রয়েছে।’