স্টাফ রিপোর্টার
জেলা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে ইপিআই কনফারেন্স রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন এমপি অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ।
এসময় তিনি বলেন,‘সদর হাসপাতালে চিকিৎসাপ্রার্থী সাধারণ মানুষকে সেবা দিতে নতুন নতুন যন্ত্র প্রতিস্থাপন করা হচ্ছে। এগুলো চালু রেখে চিকিৎসাসেবার ধারবাহিকতা বজায় রাখতে দায়িত্বরত চিকিৎসকদের আন্তরিক ও সচেষ্ট হতে হবে। তিনি আরও বলেন, হাসপাতালের উন্নয়নে যেখানে যে ভূমিকা রাখা দরকার তাই করে যাবো। এটি এই জেলার সাধারণ মানুষের চিকিৎসাসেবা পাওয়ার প্রধান আশ্রয়স্থল। এই হাসপাতালটিকে চিকিৎসাপ্রার্থী-বান্ধব করে গড়ে তোলতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলামের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা.আব্দুল হাকিম।
সভায় আরো বক্তব্য রাখেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুল্লাহ ,গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু জাফর সিদ্দিক, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.গৌতম রায়, দক্ষিণ সুনামগঞ্জ স্বাস্থ্য কর্মকর্তা ডা.একে এম মুফিজুল ইসলাম, ব্যবসায়ি মোজাম্মেল হক মুনিম, সাংবাদিক মো.বুরহান উদ্দিন প্রমুখ।


