স্টাফ রিপোর্টার
‘শিক্ষকের মূল্যায়ন, মর্যাদার উন্নয়ন’ স্লোগানকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। জেলার সকল
শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে শহরের উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এই দিবসটি পালিত হয়। শিক্ষক দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয় র্যালি ও আলোচনা সভা।
জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. ইনছান মিয়ার সভাপতিত্বে ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কেএম শামসুল আলম রাসেল’র পরিচালয়নায় আলাচনা সভায় বক্তব্য রাখেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. ফরুক আহমদ তালুকদার, লবজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, ইয়াকুবিয়া দাখিল মাদ্রাসার সুপার কাজি মাও. শাহেদ আলী, সুনামগঞ্জ এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আমিনুল ইসলাম, সদর উপজেলা সরকারী মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সামায়ুন কবির, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ও দীনি সিনিয়র মাদ্রাসার প্রভাষক মিসবাহ্ উদ্দিন প্রমুখ।
- সুশাসন ও স্বচ্ছতার জায়গায় বিশ্বম্ভরপুরের বাজার পুনরুদ্ধার একটি দৃষ্টান্ত
- আজ থেকে চলচ্চিত্র উৎসব শুরু


