স্টাফ রিপোর্টার
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সিভিল সার্জন ডা.আব্দুল হাকিমের সভাপতিত্বে ড.শুকুর মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ মান্নান এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, স্বাস্থ্য অধিদপ্তর পরিচালক ড.ইহতেশামুল হক দুলাল, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পুলিশ সুপার হারুণ অর রশিদ, ড.এ.এ.এম মোজাফ্ফর হোসেন, ড. বিষ্ণু প্রসাদ চন্দ, মো. মোজ্জামেল হক, স্বাস্থ্যকর্মী মো. শহীদুল কবির, গৌরী ভট্রাচার্য, শামীম আহমদ প্রমুখ।


