বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

স্টাফ রিপোর্টার
‘আসুন, বিষন্নতা নিয়ে কথা বলি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বস্বাস্থ্য দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকাল ১০টায়
সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা ইপিআই ভবন প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সিভিল সার্জন ডা. আশুতোষ দাসের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ও বিএমএ সভাপতি ডা. আব্দুন নুর, নাটাব সভাপতি ধূর্জটি কুমার বসু, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গৌতম রায়, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা       
ডাঃ এ কে এম মফিজুল ইসলাম।
জেলা ই.পি.আই কোল্ড চেইন টেকনিশিয়ান মো. ফজলুল করিমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন সিভিল সার্জন কার্যালয় মেডিকেল অফিসার ডা. মো. আবুল কালাম।
অনুষ্ঠানের বিস্তারিত তথ্য-উপাত্ত মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রদর্শন করেন সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক।
সভায় বক্তব্য প্রদান করেন কেয়ার’র প্রোগ্রাম ম্যানেজার শংকু রাজ মজুমদার, ব্র্যাক প্রতিনিধি মনিরুজ্জামান, দক্ষিণ সুনামগঞ্জ সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো. মাসুক আহমদ।