বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান চৌধুরীর সিলেটস্থ বাসভবনে হামলার প্রতিবাদে নিন্দা জানিয়েছে জেলা স্বেচ্ছাসেবকদল। শুক্রবার জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুল্লাহ আল নোমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে বিবৃতি দেন জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুল্লাহ আল নোমান, যুগ্ম আহবায়ক এমদাদুল হক শাহজাহান, নূরুল ইসলাম সাজু, অ্যাড. কামাল, হেলাল, মোসাররফ, পৌর স্বেচ্ছাসেবকদল নেতা জাহাঙ্গীর আহমেদ, মিনারুল, সেরু, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শফিকুল হক শফিক, শাহ আলম, জুনেদ, সোহাগ, বাবুল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি
ছাতকে প্রতিবাদ সভা
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরীর বাসভবনে হামলা ও বাসভবনসহ গাড়ি ভাংচুরের প্রতিবাদে ছাতকে বিএনপি, যুবদল, সেচ্ছাসেবকদল ও ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মিছিল শহর প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে প্রতিবাদ সভায় মিলিত হয়।
উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদের সভাপতিত্বে ও পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক জয়নাল আবেদীন মহির পরিচালনায় মিছিল পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু হুরায়রা ছুরত, উপজেলা যুবদলের আহবায়ক শহীদুর রহমান সুহেল, বিএনপি নেতা হাজী মখলিছুর রহমান মুকুল, পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক কবিরুল হাসান আঙ্গুর, জসিম উদ্দিন সালমান, আবুল হাসনাত চেয়ারম্যান, আলতাব আলী, কয়েছ মিয়া, নুরুল হক, লৎফুর রহমান খান, আনোয়ার হোসেন সাগর, আতিকুর রহমান, মাহবুবুর রহমান, আবিদুর রহমান, তাইবুর রহমান, ফরিদ মিয়া, শংকর কুমার দাস, তৈমুছ আলী, সদিকুর রহমান, ফরিদ উদ্দিন, আব্দুস সহিদ, সায়েম আহমদ, ইব্রাহিম আলী রাসেল, বদর উদ্দিন, নিজাম উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সদরুল আমিন সোহান, সাজ্জাদুর রহমান, মাসুক আহমদ, সাব্বির আহমদ, সুজন মিয়া, এআর আলেক, কাওছার আহমদ, নিকসন মিয়া, আলকাছ আলী মেম্বার, মানিক মিয়া, জাহাঙ্গিও আলম, ওয়াসিম মিয়া, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুল হক খেলন, সেচ্ছাসেবকদল নেতা রাহেল আহমদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক গোলাম হোসেন শাকিল, যুগ্ম-আহবায়ক হেলাল আহমদ, জামাল উদ্দিন সুজন, ইমতিয়াজ আহমদ, রতন নাগ, আব্দুস সহিদ, মাছুম আহমদ, ফয়ছল আহমদ সুমন, কামাল হোসেন, ফয়েজ আহমদ, মারুফ এলাহী সুহেল, সাদিক আহমদ, সারোয়ার আহমদ, হাবিবুর রহমান সুজন, আব্দুল হেকিম, আহমদ সায়াদ, পৌর ছাত্রদলের সাধারন সম্পাদক তফজ্জল হোসেন রুমেল, গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রদল নেতা আমির আলী, হোসেন আহমদগ, জাবের আহমদ, রাজন মিয়া, ফয়ছল আহমদ সাইদুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তরা বলেন, ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা বিনা উসকানীতে মিজানুর রহমান চৌধুরীর বাসভবনে হামলা ও ভাংচুর করেছে। এহেন ন্যাক্কারজনক ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা জড়িত সন্ত্রাসীদের দৃষ্টান্ত মুলক শাস্তিও দাবি করেন। এদিকে এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন, উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ, যগ্ম আহবায়ক নিজাম উদ্দিন চেয়ারম্যান, আবু হুরায়রা ছুরত, আবু সুফিয়ান, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহি, উপজেলা যুবদলের আহবায়ক শহীদুর রহমান সুহেল, উপজেলা ছাত্রদলের আহবায়ক গোলাম হোসেন শাকিলসহ নেতৃবৃন্দ।


