Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
বিসিয়ান ফুটবল ফেস্ট চ্যাম্পিয়ন ১৪ ব্যাচ – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

বিসিয়ান ফুটবল ফেস্ট চ্যাম্পিয়ন ১৪ ব্যাচ

সোহানুর রহমান সোহান
শহর জুড়ে চলছে ফুটবল উৎসব। ফুটবলকে কেন্দ্র করে শহরের তিন উচ্চ বিদ্যালয়ে চলছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা। একই দিনে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, বুলচান্দ উচ্চ বিদ্যালয় ও এইচএমপি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ফুটবল ফ্যাস্টিভাল। এর মধ্যে দু’দিন ব্যাপি ডে-নাইট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে বুলচান্দ উচ্চ বিদ্যালয় ফুটবল ফেস্টিভ্যাল সিজন-৩ এর।
মঙ্গলবার দিবাগত রাত ১২ টায় বুলচান্দ উচ্চ বিদ্যালয় মাঠে শিরোপা নির্ধারণী খেলায় মাঠে নামে এসএসসি ব্যাচ ১৪ বনাম ব্যাচ ১২। খেলায় নির্ধারিত সময়ের প্রথমার্ধেই ১৪ ব্যাচের রাইসুলের গোলে এগিয়ে যায় তারা। পরবর্তীতে বার বার আক্রমণ – পাল্টা আক্রমণ হলেও কোন গোলের দেখা পায়নি কেউ। ফলে নির্ধারিত সময় শেষে ১-০ গোলে এগিয়ে থেকে শিরোপা উঠে এসএসসি ১৪ ব্যাচের হাতে।
খেলায় ১৯৯৪ ব্যাচ সহ মোট বিশটি দল অংশ নেয়।
খেলা শেষে বিসিয়ান ফুটবল ফেস্ট সিজন ৩ উদযাপন কমিটির আহবায়ক মো সুলতান আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন স্কুলের সিনিয়র শিক্ষক রুহুল আমিন। চ্যাম্পিয়ন ২০১৪ ব্যাচ ও রানার্সআপ ২০১২ দল ছাড়াও টুর্নামেন্ট সেরা গোলকিপার ১৪ ব্যাচের ফয়জুর রহমান অপি এবং সেরা খেলোয়াড় ১৪ ব্যাচের আব্দুল আহাদের হাতেও পুরষ্কার তুলে দেয় হয়। এছাড়াও অংশগ্রহণকারী প্রত্যেকটি দলকে শুভেচ্ছা স্মারক তুলে দেন আয়োজকরা।
বিসিয়ান ফুটবল ফেস্ট উদযাপন কমিটির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন বলেন, ঈদ উপলক্ষে সুনামগঞ্জের প্রিয় স্কুলগুলোতে এই পুনর্মিলনী ফুটবল টুর্নামেন্ট উৎসব রূপ নেয়। আর এই টুর্নামেন্ট এখন আবেগ এর জায়গায় পরিণত হয়েছে। আমরা বিসিয়ানরা এইবার ডে নাইট আয়োজন করেছিলাম আমরা আয়োজন সফল ভাবে শেষ করেছি। চ্যাম্পিয়ন, রানার্সআপ দল ও অংশগ্রহণকারী প্রত্যেক দল কে অভিনন্দন জানাচ্ছি। আমি আশা রাখব আগামীতে যে কোন একটি ব্যাচ এই টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব নেবে, আমরা সিনিয়ররা তাদের সহযোগিতা করব।