স্টাফ রিপোর্টার
বিয়াম ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে বিয়াম ল্যাবরেটরী স্কুলের মাঠে শিক্ষার্থীরা বিস্কুট দৌড়, চকলেট দৌড়, যেমন খুশি তেমন সাজো, ১০০ মিটার দৌঁড় সহ বিভিন্ন ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা শেষে দুপুরে বিয়াম ল্যাবরেটরী স্কুলের প্রধান শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের সঞ্চালনায় প্রধান অতিথি
হিসেবে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (তথ্য প্রযুক্তি) আইনুর আক্তার পান্না।
এসময় উপস্থিত ছিলেন বিয়াম ল্যাবটারী স্কলের শিক্ষিকা রুমা চক্রবর্তী, আমিনা খাতুন, ফারজানা আক্তার, সুলতানা চক্রবতী, শিক্ষক আবুল হাসান, দিপায়ন চক্রবতী প্রমুখ।


