বিয়াম ল্যাবরেটরী স্কুল পরিদর্শন করেছেন সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ড. রমা বিজয় সরকার।
মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত জেলার একমাত্র ইংলিশ ভার্সন স্কুল পরিদর্শন কালে উপস্থিত ছিলেন সিলেট শিক্ষাবোর্ডের সচিব মো. কবীর আহমদ, স্কুলের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আবুল হাসান, সাংবাদিক শাহাবুদ্দিন আহমেদ, সহকারী শিক্ষক নাজিরা জাহান চৌধুরী, দিপায়ন চৌধুরী, রুমা চক্রবর্তী, ফারজানা আক্তার, নিটু রানী দাস, আমিনা খাতুন, শুভ্র চক্রবর্তী, স্নিগ্ধা রায়, অভিজিৎ রায়, মো. আব্দুল মালেক।
পরিদর্শন শেষে সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ড. রমা বিজয় সরকার স্কুলের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
প্রেসবিজ্ঞপ্তি


