জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের দক্ষিণ পাইলগাঁও গ্রামের বীর মুক্তিযাদ্ধা ননী গোপাল দাস (৮০) আর নেই। রবিবার সকাল ৬টায় তিনি নিজ গ্রামে বার্ধ্যকজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
দুপুরে প্রয়াত বীর এই মুক্তিযোদ্ধাকে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাতের উপস্থিতে স্থানীয় প্রশাসনের পক্ষে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম, জগন্নাথপুর থানার এসআই আরিফসহ জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।


