ছাতক প্রতিনিধি
ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল বলেছেন, ‘শিক্ষার্থীদের বিদ্যা শিক্ষার পাশাপাশি খেলাধুলা করার প্রয়োজনীয়তা রয়েছে। খেলাধুলার মাধ্যমেও একজন শিক্ষার্থী দেশের জন্য অনেক গৌরব বয়ে আনতে পারে। প্রত্যেকটি শিক্ষাঙ্গনে খোলাধুলার যথাযত চর্চা থাকা প্রয়োজেন। শারীরিক ও মানষিক স্বাস্থ্য গঠনে খেলাধুলার বিকল্প নেই। বুধবার বিকেলে ছাতকের বুরাইয়া স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বুধবার বিকেলে পুরস্কার বিতরণী সভায় স্কুল এন্ড কলেজের গভর্নিংবডির সভাপতি রইছ আলীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক পলাশ জোয়ারদারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহ মওদুদ আহমদ।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আফজাল হোসেন।
এছাড়াও বক্তব্য রাখেন, জামাল হোসেন, ফয়জুর রহমান, লাল মিয়া, যুক্তরাজ্য প্রবাসী আবুল লেইছ, রফিক মিয়া মেম্বার, হাবিবুর রহমান, সিরাজুল ইসলাম, আজাদ মিয়া, মানিক মিয়া মেম্বার, আছকির আলী প্রমুখ।
সভায় প্রধান অতিথি অলিউর রহমান চৌধুরী বকুল বিদ্যালয়ের মাঠকে খেলাধুলার উপযোগী করতে মাঠে মাটি ভরাট ও বিদ্যালয়ে একটি আধুনিক লাইব্রেরী করে দেয়ার ঘোষণা দেন।


